Monday, December 30, 2013

Anandabazar Patrika (26.12.2013)

: বৌদ্ধবিহার পরিদর্শন :



বুধবার দাঁতনের মোগলমারি বৌদ্ধবিহার পরিদর্শন করলেন রাজ্য পুরাতত্ত্ব বিভাগের অধিকর্তা গৌতম সেনগুপ্ত, উপ-অধিকর্তা অমল রায়, বিডিও জ্যোতি ঘোষ। এ দিন গৌতমবাবু মোগলমারিতে খননকালে পাওয়া প্রবেশদ্বার, স্ট্যাকোর (চুন, মার্বেল গুড়োর মণ্ড ও বালির মিশ্রণ) দেওয়াল ও সীমানা পাঁচিল ঘুরে দেখেন। স্থানীয় ‘তরুণ সেবা সঙ্ঘে’র যুগ্ম-সম্পাদক অতনু প্রধানের থেকে তিনি এলাকার খুঁটিনাটি জানেন। গৌতমবাবু বলেন, “ষষ্ঠ শতকের সমসাময়িক এই বৌদ্ধস্তূপটি বাংলার মধ্যে প্রাচীন। তবে এটিকে পূর্ব ভারতের অন্য পুরাতাত্ত্বিকস্থল বরেন্দ্র, মগধ ও কলিঙ্গ এলাকার পরিপ্রেক্ষিতে বৃহত্তর ভাবে দেখতে হবে।”

No comments:

Post a Comment